
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলশী থানার উদ্যোগে ২১ মে (বৃহস্পতিবার) সেগুনবাগান ইসলামি পাঠাগারে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবউল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী থানার আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম সেগুনবাগান ইসলামি পাঠাগারে সরকারি দল কর্তৃক সংঘটিত ন্যাক্কারজনক হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্বশীলদের আদর্শিক চেতনা, সাংগঠনিক দক্ষতা ও জনকল্যাণমুখী ভূমিকার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি সমাজের সার্বিক কল্যাণে দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি অধ্যাপক আলমগীর ভুঁইয়া বলেন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা ওমর ফারুক দায়িত্বশীলদের মধ্যে ঐক্য, জবাবদিহিতা ও আদর্শিক চর্চা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক কে এম জাবেদ, ওয়ার্ড অফিস সম্পাদক মো. এরশাদ খান, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন, মমিনুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।











