আজ : ║ ║║

বন্দর থানা জামায়াতের কর্মী সম্মেলনে নগর আমীর নজরুল ইসলাম “পতিত ফ্যাসিবাদকে যারা পুনর্বাসন করবে, তাদের পরিণতি ভালো হবে না”

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার উদ্যোগে শুক্রবার (২২ মে) স্থানীয় এক মিলনায়তনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বন্দর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাহমুদুল আলম-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ইকবাল শরীফ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। একজন প্রকৃত কর্মী কেবল সাংগঠনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেন না; বরং সমাজের কল্যাণ, মানবসেবা, নৈতিকতা প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিবাদকে যারা পুনর্বাসনের অপচেষ্টা করবে, তাদের পরিণতি কখনোই ভালো হবে না। দেশের জনগণ অন্যায়, দুঃশাসন ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মো. ইউনুছ, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শফিউল আলম, বিশিষ্ট সমাজসেবক ও ৩৬ গোসাইলডাঙ্গা ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আলম পিন্টু এবং ৩৭ নম্বর ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আহসান উদ্দিন রাজু প্রমুখ।

বক্তারা আদর্শিক, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী সমাজ গঠনে নেতাকর্মীদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশ, জাতি ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বন্দর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ