আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রাম পুলিশ সুপার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম বিপিএম যৌতুক, মাদক ও ধর্ষণ প্রতিরোধে সকল পেশাজীবী মহল ও সর্বস্তরের জনসাধারণকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান| বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সার্বিক পরিচালনায় যৌতুক, মাদক ও ধর্ষণ বিরোধী সপ্তাহব্যাপী প্রচারণা ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি মাসুদ এ আহবান জানান| সংগঠনের কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিত্বে ১৬ মে রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সহকারী পুলিশ সুপার (এএসপি-পিবিআই) আবু জাফর মোঃ ওমর ফারুক, স্বাগত বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম ও সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন| বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশন এর উপদেষ্টা আক্তার হোসেন শাহিন, শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আলী মুরাদ, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মোঃ মনজুর আলম, এম এ সবুর, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ| সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, মোঃ সেলিম উদ্দিন, নুরুন্নবী রাজু, লায়ন মীর হোসেন মাসুম, হাজী হাবিবুল্লাহ চৌধুরী ¯^পন, নাহিদ মুরাদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন টিটু সহ নূর জামাল চৌধুরী,জিনাত আলম, নাহিদা নাজু, মোঃ কামরুল ইসলাম, লায়ন পন্ডিত সুমন চক্রবর্তী, লায়ন মোঃ আব্দুল আলী, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মোঃ দেলোয়ার হোসেন অভি, মোঃ আশিকুল ইসলাম, ¯^াধীন বর্মন, লাকি আক্তার, মরিয়ম আক্তার পিংকি, শামীমা আক্তার, শ্রাবন্তী শুক্লা, আ¤ি^য়া নুপুর, নাজমা আক্তার| ক্যাম্পেইনে যৌতুক, মাদক ও ধর্ষণ প্রতিরোধে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং প্রতিরোধকল্পে সবাইকে উদ্বুদ্ধ করনে পুলিশ সুপারসহ অতিথিবৃন্দকে সংস্থার সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের লিফলেট প্রদানের মাধ্যমে ১০ হাজার লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ