আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মানব সেবা ধর্মীয় কাজের গুরুত্বপূর্ণ অংশ: আবুল হাশেম বক্কর

দেশচিন্তা ডেস্ক: মহান আল্লাহ পাক&কে পেতে হলে ওলি আওলিয়াদের সংস্পর্শে আসতে হয়| ওলি আওলিয়াদের দেখানো পথে মহান আল্লাহ& ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করার পথ খুঁজে পাওয়া যায়| কুতুবুল আকতাব, শাহেনশাহে আদালত হযরত শাহ আমানত খান (রহ.)’র ২৬০তম ওরশ শরিফ উপলক্ষে হযরত আমানত খান (রহ.) ফাউন্ডেশন কর্তৃক সাজ্জাদানশীন শাহজাদা হাবিব উল্লাহ খান মারুফ শাহ’র নেতৃত্বে গরীব, দুস্থ, মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার এই মহৎ কর্মসূচির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি| ধর্মের বিধিবিধান পালনের পাশাপাশি মানুষের সেবা করাই ধর্মের গুরুত্বপূর্ণ একটা অংশ| মানুষের সেবায় মহান আল্লাহ ও রাসুল (দ.) কে খুশি করা যায়|

১৭ মে রোববার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও হযরত আমানত খান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে আওলাদে বাবাজান কেবলা শাহজাদা ˆসয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী (মা.জি.আ.)’র তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর উপরোক্ত কথাগুলো বলেন| অনুষ্ঠানের উদ্বোধন করেন সাজ্জাদানশীন শাহজাদা এনায়েত উল্লাহ খান| হযরত বাবাজান কেবলার শাহজাদা ˆসয়দ হাবিব উল্লাহ খান মারুফ শাহ (মা.জি.আ.)’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আলমগীর হোসেন| বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুন জামান, শাহজাদা মোঃ ফরিদ উদ্দিন খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব মাওলানা সউম আব্দুস ছামাদ| সায়ের মাওলানা মোহাম্মদ মনিরুল কাদেরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাহজাদা হাসান উল্লাহ& খান, মাওলানা মুহাম্মদ আবু মুছা কাদেরী, যুবদল নেতা মঈনুদ্দিন রাজীব, ফাউন্ডেশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান খাদেম জনি, সিফাত মোজাম্মেল, সাইফুদ্দীন মিহির, সায়মন, আখলাস উদ্দিন মে¤^ার, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আশেকান, ভক্তগণ উপস্থিত ছিলেন| ফ্রি চিকিৎসা ক্যাম্প শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহজাদা ˆসয়দ হাবিব উল্লাহ খান মারুফ শাহ (মা.জি.আ.)| দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় সহস্রাধিক দুঃস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা নেন এবং প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন| সেবা প্রদান করেন ডা. শাহীন আক্তার তালুকদার, ডা. রবিউল আহসান শাহিদী, ডা. ফারহান হাসিন হায়দার, ডা. সোমা বিশ্বাস ও ডা. উম্মে ফাতেমা শেলী প্রমুখ|
উল্লেখ্য, সারা বছরব্যাপী আমানতীয়া বেলায়লতীয়া শরিফ ও হযরত আমানত খান (রহ.) ফাউন্ডেশন এর উদ্যোগে মানবসেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ