
দেশচিন্তা ডেস্ক: কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির উদ্যোগে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে বহুল প্রতীক্ষিত সন্ধ্যাকালীন অলিম্পিক ফুটবল ফাইনাল খেলা| শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যেই এই আয়োজন| গত ১৬ মে শনিবার ফাইনাল খেলায় সিনিয়র-জুনিয়র পর্যায়ে ৪টি শক্তিশালী দল অংশগ্রহণ করে| পুরো অনুষ্ঠানটি সন্ধ্যাকালীন পরিবেশে আলোকসজ্জায় সজ্জিত মাঠে অনুষ্ঠিত হয়, যা দর্শকদের জন্য এক ভিন্নরকম আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে| মাদ্রাসা সুপার ও সচিব মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহর সভাপতিত্বে সহ-সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ¯^দেশ পরিবহনের ¯^ত্বাধিকারী মুহাম্মদ সাদ্দাম হোসেন| বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মদ সাইমন ইসলাম| খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুহাম্মদ মহিউদ্দীন| অতিথি ছিলেন মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, ম্যানেজিং কমিটির সদস্য এম.এ ছবুর, মুহাম্মদ ফরহাদ হোসেন রনি, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুহাম্মদ জাকের হোসাইন, আহমদ কবির, মুহাম্মদ মতিউর রহমান, মুহাম্মদ মীর কাশেম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আরকান, মুহাম্মদ ঈমন, মাওলানা মুহাম্মদ জামাল হোসেন, মুহাম্মদ মহিবুল্লাহ, মুহাম্মদ ফোরকান প্রমুখ|
ম্যানেজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি শিক্ষার্থীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে| প্রধান অতিথি মুহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা| সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ বলেন, এই সফল আয়োজন বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় জনগণের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি|”


















