আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওয়ার্ল্ড ভিশন ও ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যেগে স্কুল ব্রিগেড শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

১৭ মে (রোববার) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঊষা নারী উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে ইউসেপ আমবাগান টিভেইট ইনষ্টিটিউট এ স্কুল ব্রিগেড শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ গড়ে তোলা বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পিযুষ দাশ গুপ্ত এর সভাপতিত্বে প্রশিক্ষন আলোচনায় অংশগ্রহন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য,পুষ্টিও ওয়াশ) কান্তা বর্ণিক, ইউসেপ বাংলাদেশ (এসআইই) ইনচার্জ নন্দিতা চক্রবর্তী ,অফিসার রোকসানা বেগম ,জবপ্লেসমেন্ট অফিসার শ্রাবনী রায়, চাটগাঁও মিডিয়া সাংবাদিক মো: আলমগীর প্রমূখ।

বক্তারা বলেন শৃঙ্খলা মানুষকে নিয়ম মেনে চলতে শিখায়, যার কারণে নিজেদের মধ্যে দায়িত্ব পালন ও সঠিক আচরণ অভ্যাস গড়ে ওঠে| দেশপ্রেম শিক্ষার্থীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করে| সামাজিক মূল্যবোধ মানুষকে সম্মান, সহানুভূতি, সততা ও সহযোগিতার শিক্ষা দেয়, যার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে| এই চারটি গুণ একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে|

একটি সুন্দর বাংলাদেশ বির্নিমাণে সুশৃঙ্খল জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীদের মনোনিবেশ করার জন্য আহবান জানানো হয়| স্কুল ব্রিগেড সদস্যদের কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে স্কুলের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, যৌন হয়রানি বন্ধ সহ অনেক সমস্যা সমাধান করা সম্ভব|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ