আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয়ী বুলগেরিয়া

দেশচিন্তা ডেস্ক: নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো ৭০তম ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা।

শনিবার (১৬ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এই ফাইনালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বুলগেরিয়া।

অন্যদিকে, দর্শকদের বিপুল ভোটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এবারের প্রতিযোগিতাটি বেশ সংকটের মুখে পড়ে। ইসরায়েলের অংশগ্রহণের বিরোধিতা করে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও স্লোভেনিয়ার সরকারি সম্প্রচার মাধ্যমগুলো এই প্রতিযোগিতা বর্জন করে। বর্জনের কারণে এবার অংশগ্রহণকারী দেশের সংখ্যা কমে ৩৫-এ দাঁড়ায়, যা ২০০৩ সালের পর সবচেয়ে কম।

ফলে বিশ্বজুড়ে এই অনুষ্ঠানের দর্শক সংখ্যা গত বছরের (১৬৬ মিলিয়ন) চেয়ে এবার বেশ কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।
রাজনীতিকে পুরোপুরি এড়িয়ে নিজের জনপ্রিয় ডান্স ট্র্যাক ‘ব্যাঙ্গারঙ্গা’ গেয়ে চ্যাম্পিয়ন হন বুলগেরিয়ার প্রতিযোগী দারা। জয়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যখন আপনি ভয়কে নয়, ভালোবাসাকে বেছে নেন। প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করার এটি এক বিশেষ শক্তি।

ইসরায়েলের ত্রিভাষিক প্রেমের গান ‘মিশেল’ পরিবেশনার পর দর্শকদের একাংশের কাছ থেকে দুয়োধ্বনি শোনা যায়। তবে সাধারণ মানুষের দেওয়া বিপুল জনভোটে পয়েন্ট তালিকায় অষ্টম স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে আসে ইসরায়েল।

এবারের প্রতিযোগিতায় চূড়ান্ত ফলাফলে অস্ট্রেলিয়া চতুর্থ এবং ফিনল্যান্ড ষষ্ঠ স্থান অধিকার করে। প্রতিযোগিতা চলাকালীন ভিয়েনায় পরিস্থিতি শান্ত ছিল। পুলিশ বড় ধরনের বিক্ষোভ ও বিশৃঙ্খলার আশঙ্কা করলেও বাস্তবে তেমন কিছু ঘটেনি।

তবে সেমিফাইনাল চলাকালীন এক বিক্ষোভকারী ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলে তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
সূত্র : রয়টার্স

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ