
দেশচিন্তা ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৬ মে) একটি ট্রেন ও বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকর্মী ও পুলিশ জানিয়েছে, একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেন, বাস, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল কবলিত হয়।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনতে কাজ করেন, আর দমকলকর্মীরা পানির হোস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকারী দল হতাহতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পড়েছেনঃ ১২

















