আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাঁচড়া এলাকার হরিণার বিলে তিনি হাসপাতাল প্রকল্পের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই হাসপাতাল ভবন নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সরকারের লক্ষ্য দ্রুত জনগণের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি মানুষকে অসুস্থতা থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই জনগণ সুস্থ না থাকলে উন্নয়ন ব্যাহত হবে।

প্রধানমন্ত্রী জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

যশোর মেডিকেল কলেজ প্রথমে ২০০৬ সালে ২৫০ শয্যার হাসপাতালসহ অনুমোদন পায়। পরবর্তীতে নানা ধাপে এর কার্যক্রম এগোতে থাকলেও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ থমকে যায়। পরে ২০১০-১১ শিক্ষাবর্ষে অস্থায়ীভাবে ভর্তি কার্যক্রম শুরু হয় যশোর জেনারেল হাসপাতাল থেকে।

২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণ হয়নি। দীর্ঘ আন্দোলনের পর ২০২৩ সালে প্রকল্পটি একনেকে ৫০০ শয্যার হাসপাতাল হিসেবে অনুমোদন পায় এবং ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়।

বর্তমান সরকারের সময় প্রকল্পটির নির্মাণকাজে গতি এসেছে বলে জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ