
দেশচিন্তা ডেস্ক: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এস এম জিয়াউদ্দিন হায়দারকে।
বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী তাকে এই নিয়োগ দিয়েছেন। তিনি একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্বে জিয়াউদ্দিন হায়দার দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর পরামর্শক হিসেবে কাজ করবেন। এ নিয়োগের ফলে স্বাস্থ্য খাতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
পড়েছেনঃ ১৭











