আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দেশের জ্বালানি সংকটের জন্যে দায়ী স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান তারেক রহমানের সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।

সোমবার (২০ এপ্রিল) সকালে দেশব্যাপী টিকা কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীণ ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন তৈরি করেছিল। আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালির এই সমস্যায় পরতে হতো না দেশকে।

‎‎তিনি আরও বলেন, জনসেবা দেওয়ার জন্যই গণমাধ্যম। তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে, সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম মঞ্জুরে এলাহি, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, ইউনিসেফ প্রতিনিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উল্লেখ্য, বরিশালে ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের অধিক কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ‎বরিশাল বিভাগে চলতি বছরে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৯ জন শিশু মারা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ