আজ : শনিবার ║ ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠপর্যায়ের নেত্রীদেরও প্রধান্য দেওয়া হয়েছে।

তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা গেছে, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে মনোনয়ন বোর্ড।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটিসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দিনে প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ