আজ : বৃহস্পতিবার ║ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে

দেশচিন্তা ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার আয়োজনে ১ এপ্রিল বুধবার বিকালে কোর্ট হিলস্থ হিলটপ রেস্টুরেন্টে বিজ্ঞ সিনিয়র আইনজীবী মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী মুহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, আনজুমানের মূখপাত্র বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা আইনজীবী শাখার সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এম.ফয়েজ উদ্দীন চৌধুরী। অ্যাডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার নির্বাহী সদস্য অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, অ্যাডভোকেট মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে। আইন পেশা একটি মহৎ পেশা, কিন্তু নানা কারণে ধনী গরীব সবাই বৃদ্যমান আইনের সুফল পায়না। আইনকে নিজ গতিতে চলতে দিতে হবে। সবাই যাতে আইনি সুবিধা ভোগ করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদেরকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বক্তারা আরো বলেন, ধৈর্য পরিশ্রম এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব—তার উজ্জ্বল দৃষ্টান্ত এই দুই নবীন আইনজীবী। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো সংগঠন ও সমাজের জন্য গৌরবের বিষয়। আইন পেশা একটি মহান ও দায়িত্বপূর্ণ পেশা। সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে তারা যেন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে-এই প্রত্যাশা করি।” সংবর্ধিত অতিথিবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই অর্জন আমাদের একার নয়; এটি আমাদের পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার ফল। আমরা আগামীতেও ন্যায় ও সত্যের পথে থেকে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, অ্যাডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক, অ্যাডভোকেট মুহাম্মদ নুর হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ ফোরকান আল মামুন খান, অ্যাডভোকেট মুহাম্মদ ফাহিমুল ক্বাদির, অ্যাডভোকেট এস এম নাজুমল আলম, অ্যাডভোকেট মুহাম্মদ মুবিন মুন্না, অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুজ্জামান নয়ন, অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, অ্যাডভোকেট সাব্বির আহমেদ শাকিল, অ্যাডভোকেট মোতাহের হোসেন রাসিব, অ্যাডভোকেট শেখ শরফুদ্দিন সৌরভ, মুহাম্মদ এমদাদুল ইসলাম, মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ