আজ : বৃহস্পতিবার ║ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এশিয়ান গেমস হকি বাছাই: চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

দেশচিন্তা ডেস্ক: ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর এক লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৪-৩ গোল ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই দুই দলের মধ্যে লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যদের সময় লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতাসূচক গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ।

তবে চতুর্থ কোয়ার্টারের শেষদিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চাইনিজ তাইপে। শেষ মুহূর্তের ঝোড়ো আক্রমণে তারা দ্রুত জোড়া গোল পরিশোধ করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ