
দেশচিন্তা ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রামের নন্দনকানন দলীয় কার্যালয়ে কথা ও কবিতার অনুষ্ঠান গতকাল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কবিতা ও কথামালায় অংশগ্রহণ করেন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি তাপস চক্রবর্তী ও শহীদ মিয়া বাহার। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর দিলরুবা খানম, মিশফাক রাসেল, মেজবাহ্ চৌধুরী তাজুল ইসলাম, রিনিক মুন, মো: আসাদুল্লাহ চৌধুরী, লাবণ্য মুৎসুদ্দি, জুহি সেনগুপ্তা, জোবাইরুল ইসলাম, আফরোজা চৌধুরী মুক্তা, শেলী বড়ুয়া, মো: শাহাদাৎ হোসেন, সিদরাতুল মুনতাহা। অনুষ্ঠানে শিল্পীরা নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, জয়ন্ত কুমার, ত্রিদিব দস্তিদার, রহিম শাহ্, তারিক সুজাত, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, হোসাইন কবির, জাহানারা ইমাম এর কবিতা আবৃত্তি করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠক শৈবাল পারিয়াল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী অধ্যাপক দেবাশিস্ রুদ্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সম্পাদক সুজয় দে।











