আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অপরাজিতার ৮ম বর্ষপূর্তি উদযাপন চট্টগ্রাম প্রেসক্লাবে

দেশচিন্তা ডেস্ক: অনলাইনভিত্তিক বাগান কমিউনিটি “অপরাজিতা”র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে দেশব্যাপী বাগানপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুন নাহার কলি এবং সঞ্চালনা করেন রাসেল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতার অ্যাডভাইজার মামুনুর রশীদ শিপন। তিনি তার বক্তব্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে “অপরাজিতা”র পথচলা, লক্ষ্য ও অর্জনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে “অপরাজিতা”র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, এডমিন প্যানেল সদস্য এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, “অপরাজিতা”র যাত্রা শুরু হয় বাগানপ্রেমীদের মধ্যে গাছপালার যত্ন, অভিজ্ঞতা বিনিময় এবং বিনামূল্যে গাছ বিতরণের লক্ষ্য নিয়ে। বর্তমানে এটি একটি বৃহৎ ও সক্রিয় কমিউনিটিতে পরিণত হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তার করছে। অপরাজিতার এডমিন কামরুল নাহার কলি বলেন ২০২৩ সালে সংগঠনের ক্রিয়েটর ইঞ্জিনিয়ার যারিন তাসনিম ফেসবুক মেটা এক্সেলারেটর প্রোগ্রামে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেন। বাংলাদেশ থেকে একমাত্র বাগানভিত্তিক গ্রুপ হিসেবে “অপরাজিতা” এ প্রোগ্রামে স্থান করে নেয়, যা দেশের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও “অপরাজিতা” পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ