আজ : সোমবার ║ ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি এ বার্তা পাঠান।

বার্তায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, থাইল্যান্ড এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

তিনি বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব সদিচ্ছা ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় ধারাবাহিকভাবে লালিত হয়ে আসছে। আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ