আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২০২৬ সালে মধ্যপ্রাচ্যে কোন দেশে কত ঘণ্টা রোজা?

দেশচিন্তা ডেস্ক: ইবাদতের বসন্তকাল পবিত্র রমজান। প্রতিটি প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী ও পুরুষের উপর পবিত্র রমজান মাসের রোজা রাখা ফরজ। বিশ্বের প্রতিটি মুসলমান রমজান মাসের জন্য অপেক্ষা করছে।

বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। তাই রোজা রাখার সময়ও কমবেশি হয়। এ বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত ঘোষণা আসবে।

সৌদি আরবের দৈনিক ওকাজ পত্রিকার বরাতে জানা গেছে, জ্যোতির্বিদরা বলছেন, ২০২৬ সালে অধিকাংশ আরব দেশে রোজার সময়কাল হবে তুলনামূলক কম। এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখতে হবে গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। একই সঙ্গে আবহাওয়া শীতল থাকারও সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা আরও জানান, আরব দেশগুলোতে এ বছর রমজানের প্রথম দিনে রোজার সময়কাল হতে পারে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট। যা ধীরে ধীরে বেড়ে মাসের শেষ দিকে গিয়ে প্রায় ১৩ ঘণ্টায় পৌঁছাবে।

ভূতাত্ত্বিক ও জ্যোতির্বিদদের মতে, ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের কারণে এক দেশের সঙ্গে আরেক দেশের রোজার সময়কালে স্বাভাবিকভাবেই ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি দেশগুলোর সঙ্গে উত্তর বা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর দিনের দৈর্ঘ্য ও আবহাওয়ায় বেশ পার্থক্য থাকে, যা রোজার সময়ের ওপরও প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মূল্যায়ন, ২০২৬ সালের রমজান আগের কয়েক বছরের তুলনায় সময়কাল ও আবহাওয়ার দিক থেকে বেশ স্বস্তিদায়ক হবে। সে কারণে মুসলিম দেশগুলোতে এবারের রমজান অপেক্ষাকৃত আরামদায়ক ও সুখকর কাটবে বলে আশা করা হচ্ছে।

কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট হতে পারে, যা মাসের শেষ দিকে গিয়ে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে। শীতল আবহাওয়াও রোজা পালনে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। এসব দেশে শহরভেদে সামান্য তারতম্য থাকলেও রোজার সময় সাধারণত ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যেই থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ