আজ : মঙ্গলবার ║ ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ