আজ : মঙ্গলবার ║ ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

দেশচিন্তা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তিনি কোকোর কবর জিয়ারত করেন।

এ ছাড়া তারেক রহমানের শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের রুহের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন তিনি।

এর আগে সকালে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ