আজ : রবিবার ║ ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চবি উপাচার্যের সঙ্গে আইসিটি ডিভিশনের কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে উপাচার্য দপ্তরে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা ১১.৩০টায় সাক্ষাৎ করেছেন আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব মুর্তুজা জুলকার নাইন নোমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক ও চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান। এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। মাননীয় উপাচার্য আগত অতিথিবৃন্দকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেছেন। আগত অতিথিবৃন্দ মাননীয় উপাচার্যের আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রম করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইসিটি ডিভিশনের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, আইসিটি ডিভিশনের এবং idea (আইডিয়া) প্রজেক্টের সিনিয়র কনসালটেন্ট ও অপারেশন স্পেশালিস্ট (টিম লিডার) সিদ্ধার্থ গোস্বামী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ