আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

‘জনগণের স্বার্থ অক্ষুণ্ন রেখে দেশকে এগিয়ে নিবে বিএনপি’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আগামী নির্বাচনেও জনগণ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। এদেশে বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন ও নিপীড়ন হয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশেই রয়েছে। কারণ তারা কোনো অন্যায় করেনি, কোন অন্যায়কারীর সাথে আপোষ করেনি। আওয়ামী ফ্যাসিবাদি শাসনের বিরুদ্ধে বিএনপির লড়াই-সংগ্রাম ও নেতাকর্মীদের ত্যাগ শুধুমাত্র দেশ ও জনগণের স্বার্থে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে ৩১নং আলকরণ ওয়ার্ডস্থ ষ্টেশন রোড এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপূর্বে তিনি ষ্টেশন রোড জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দস্তগীর চৌধুরীর কবর জেয়ারত করেন।

তিনি আরও বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশ বিরোধী, জনগণের স্বার্থবিরোধী কোন কাজ বিএনপি করেনি। জাতীয় উন্নয়নে বিএনপির অবদান অপরিসীম। আগামীতেও বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। জনগণের কাঙ্খিত বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ। জনগণের স্বার্থ অক্ষুণ্ন রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বিএনপি।

৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন মুবিন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. বকতেয়ার, হেলাল চৌধুরী, এম এ হামিদ, ইদ্রিস আলী, আবু জাফর মো. সাদেক, হাজী মো. ইদ্রিস, হাজী ইলিয়াছ শেকু, গিয়াস উদ্দিন ভূইয়া, আলী মর্তুজা খান। ইকবাল হোসেন সংগ্রাম এর সঞ্চালনায় বক্তব্য দেন আব্দুস শুক্কুর, সলিমুল্লাহ টিপু, আমিনউল্লাহ, নুর হোসেন উজ্জ্বল, আব্দুল বাতেন, মো. ইউসুফ, মো. রাশেদ, আব্দুল কাদের ফিরোজ, মাহমুদুর রহমান অভি, মোরশেদুল আলম, মো. আকরাম, নাজমুল হাসান টিটু, এমরানুল আজিম, মো. সালাউদ্দিন, এন মোহাম্মদ রিমন, দিদারুল আলম, হেসাম উদ্দিন, আব্দুল মতিন দুলাল, দিদারুল আলম, নুর নবী চাঁদ, ইকবাল হোসেন, দোস্ত মো. মানিক, কামাল উদ্দিন, লিটন, কাশেম, ইদ্রিস প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ