আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মঈনউদ্দীন মোহাম্মদ শহিদ’এর উদ্যোগে আজ বাদ আসর নগরীর হযরত শাহ সুফি আমানত খান মাজারের তনজিমুল মোসলেমীন এতিমখানায় দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে হাফেজ ও ক্বারীগণ খতমে কুরআন সম্পন্ন করেন এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অদম্য সাহসের প্রতীক। তাঁর সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়। এসময় মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ