আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উখিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পিএফ পাহাড় এলাকা থেকে মান্না বড়ুয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মান্না বড়ুয়া উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পিএফ পাড়া এলাকার সুধীর বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) সকালে কুতুপালং পিএফ পাহাড় এলাকার একটি বাঁশঝাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মান্না বড়ুয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ