আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম শাহ আমানতে প্লেন ছিনতাইয়ের চেষ্টা

দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই বিমানটি জরুরি অবতরণ করেছে ।বিমানটি উড্ডয়নের পর ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ফ্লাইটটি জরুরি অবতরণ করেন পাইলট।

আজ ২৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সূত্রে জানা যায়, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে। পরে দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়।

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীদের নামিয়ে আনলেও দুইজন ক্রু প্লেনের ভেতরে রয়েছেন। ভেতরে গুলির শব্দ শোনা গেছে। কেউ একজন তাতে আহত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামের সংসদ সদস্য (এমপি) ও জাসদনেতা মাঈন উদ্দিন বাদলও ঐ বিমানের যাত্রী ছিলেন। তিনি বিমানটি জরুরী অবতরণের পর বেরিয়ে সাংবাদিকদের বলেন, প্লেনে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার হাতে পিস্তল দিয়ে গুলি করে। তবে পাইলট ও যাত্রীরা নিরাপদে রয়েছেন। ‘অস্ত্রধারী ওই ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। তাকে আত্ম-সমর্পণের চেষ্টা চলছে।’

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী। আর রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন দেশচিন্তাকে জানান, বিমানবন্দরে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১০টি গাড়ি পৌঁছে গেছে। এ ছাড়া ২০টি দুই চাকার টু হুইলার বিশেষ অগ্নিনির্বাপক গাড়ি প্লেনটির চারপাশে রাখা হয়েছে।

ঘটনার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরণের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শী একব্যক্তি সময় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, জরুরি বহির্গমন পথ দিয়ে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে ছুটে যায়। পরে ক্রেন দিয়ে উপরে ওফে প্লেন থেকে পাইলটকে নিরাপদে নামিয়ে আনতে দেখেছি। একই সঙ্গে অস্ত্রধারী ওই ব্যক্তি দুই তিনটি গুলি করে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ জানান, যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি। ফায়ার সার্ভিস সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, জরুরি অবতরণের সংবাদ পেয়ে ৬টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি উড়োজাহাজের চারপাশে অবস্থান নিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ