আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে বিএনপি নেতার ওপর গুলিবর্ষণ

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে গুলি করে করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে লিংকরোডের মুহুরীপাড়ার নিজ বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর লিয়াকত আলী পরিবারের সঙ্গে উঠানে বসে কথা বলছিলেন। এ সময় আচমকা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার পিঠ ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, আমি পরিবারের সঙ্গে বসে কথা বলছিলাম। হঠাৎ গুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ি।

এদিকে, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংকরোড অংশে বিক্ষোভে নামেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ