আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

কাপ্তাইয়ে ২ নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: ‎রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে এক দিনে ২ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথ উদ্ধার অভিযান চালিয়ে শিশু ও নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে, এখন পর্যন্ত ২ জনকে উদ্ধার অভিযানে কাজ চলছে বলে জানানো হয়েছে।

‎বৃহস্পতিবার (২ অক্টোবর) আইএসপিআর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়,গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝোড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় মোট ৫ জন নিখোঁজ এর ঘটনায় ওই রাতেই ২ জনকে জীবিত ও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও, পরদিন (১ অক্টোবর) সকালে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে (৩০ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ৬ জন যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও এখনো ২ জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়। সেনাবাহিনী শুধু নিরাপত্তার অঙ্গীকারেই নয়, বরং মানবিক দায়িত্ব পালনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ