আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন নাহিদ ইসলাম

দেশচিন্তা ডেস্ক: শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার ২৮ (সেপ্টেম্বর) সন্ধায় তিনি ঢাকেশ্বরী মন্দির আসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য সরকারকে অনুরোধ জানাই।

প্রতিটি পুজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এনসিপির নেতাকর্মীরা।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে।

আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের দাবিপূরণে সহায়তা করবেন। তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করবেন।

হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে সরকারকেই তা নিশ্চিত করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ