আজ : বুধবার ║ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৮ হিজরি

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: র‍্যাব মহাপরিচালক

দেশচিন্তা ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন মানসিকতার লোকজন আছেন, যারা বিভিন্ন উৎসবে বিশৃঙ্খলার জন্য ছোটখাটো ঘটনা ঘটান। তবে এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্দিরে, মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।’

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে, ২৪ সেপ্টেম্বর সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সিসিটিভির ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকলে কাপুরুষ ও নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা কঠোর নজরদারি রাখবে প্রতিটি পূজামণ্ডপে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবগত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার হলেই ভেরিফাই করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পূজামণ্ডপে সব বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে বলেও উল্লেখ করেন র‍্যাব মহাপরিচালক।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ