আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানির সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানি ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

একই অনুষ্ঠানের সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এসে পৌঁছান।

এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ