আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে। এ সময়ে প্রয়োজন অনুযায়ী কখনো ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা কখনো ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে।

আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী যাত্রীদের উভয়মুখে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ