আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

চবিতে কর্মকর্তাদের জন্য “পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সেকশন অফিসারদের দুই দিনব্যাপী “পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে আটটায় চবির মেরিন সায়েন্স অনুষদ মিলনায়তনে শুরু হয়েছে।

চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের পরিচালনায় এর প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চবি আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর রোকন উদ্দিন ফারুকী ও চবি কলেজ পরিদর্শক প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোসাইন উপস্থিত ছিলেন।

উপাচার্য তার বক্তব্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা জানি, একটি প্রতিষ্ঠানের অগ্রগতি অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ্যতা, সৃজনশীলতা এবং দায়িত্ববোধের ওপর। যুগের চাহিদা অনুযায়ী প্রশাসনিক কাজে প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা কৌশল ও কার্যকর যোগাযোগের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। আশা করি, এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

উপাচার্য এ প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করেন এবং সকল কর্মকর্তাকে নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) বলেন,
আজকের এ প্রশিক্ষণ আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও ফলপ্রসূ করার এক অনন্য উদ্যোগ। একজন কর্মকর্তা শুধু দাপ্তরিক দায়িত্ব পালন করলেই যথেষ্ট নয়, বরং তাকে হতে হবে দক্ষ সংগঠক, উদ্ভাবনী চিন্তাধারার অধিকারী এবং সময় ব্যবস্থাপনায় পারদর্শী।

আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হলে নিয়মিত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই। এ কর্মশালা আপনাদেরকে আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে নতুন ধারণা দেবে এবং কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি কর্মকর্তাদের বেস্ট অ্যাওয়ার্ড চালু করার ঘোষণা দেন।

উপ-উপাচার্য এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজক ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর সফলতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ