আজ : সোমবার ║ ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই: শিবির সভাপতি

দেশচিন্তা ডেস্ক: ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি পোস্টে লেখেন, নো নেগোসিয়েশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মন্ত্রী পাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কারও অধিকার নেই। এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

কেউ বিভ্রান্ত হবেন না। শিক্ষার্থীরা তাদের জয় নিশ্চিত করেই ফিরবে। ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ