আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পদ্মার ২৫ কেজির বিশালাকৃতির পাঙাস সাড়ে ৬৭ হাজারে বিক্রি

দেশচিন্তা ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশালাকৃতির এক পাঙাস মাছ। মাছটি ৬৭ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দৌলতদিয়ার পদ্মা নদীতে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি দুই হাজার ৬০০ টাকা দরে মোট ৬৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের পদ্মা নদীর বিশালাকারের তরতাজা পাঙাস মাছটি প্রতি কেজি দুই হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাস, রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এ কারণে জেলেরা লাভবান হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ