আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দগ্ধ ৩

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের মোহরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আড়াইটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাত আটটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কাছে সংবাদ আসে রাত ২টা ৪৭ মিনিটের সময়। দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। চারটার দিকে আগুন নির্বাপণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ