আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন : তাহের

দেশচিন্তা ডেস্ক: পিআরের ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, পুরোনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য, বিদেশিদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয়নি। মানুষের প্রত্যাশা– আগে সংস্কার, তারপর নির্বাচন।

দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে রোববার (২৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ (পিআর) পদ্ধতির আবশ্যকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।

ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জুলাই আন্দোলনে প্রথম প্রকৌশলী শহীদ ইঞ্জিনিয়ার জাহিদুজ্জামান তানভীনের বাবা ইঞ্জিনিয়ার শামসুজ্জামান, কি-নোট স্পিকার হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ড. শিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার শেখ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, প্রফেসর ইউনূস বলেছেন, তিনি একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দিতে বদ্ধপরিকর। কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে।

ডা. তাহের বলেন, অনেকেই বলে আমরা নির্বাচন চাই না। যারা এসব বলে, আমরা তাদেরকে বলি, আসেন পিআর নিয়ে ডিবেট করি। পিআর নিয়ে আপনাদের এত ভয় কেন? আপনারা যেহেতু বলছেন, জনগণ আপনাদের ভোট দেবে এবং আপনারা অনেক বড় দল, সেক্ষেত্রে দেশের মানুষ যদি আপনাদেরকে ক্ষমতায় চায়, সেটার সঠিক প্রতিফলন পিআর সিস্টেমেই সম্ভব। আমরা অবশ্যই নির্বাচন চাই, সেটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন। আমরা আর কোনো ফ্যাসিস্ট কায়েম হতে দেব না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েটের ন্যানো টেকনোলজি অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. ফখরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী নুরুল হুদা, ফোরামের ঢাকা মহানগর উত্তরের চেয়ারম্যান প্রকৌশলী আবিদ হাসান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ