আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ৫টি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ মেলে। এ কারণে সংশ্লিষ্ট ৫ ফার্মেসিকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম ও নাজিরহাট পৌরসভার একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ