আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুরাদনগরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে পণ্যে পাটজাত মোড়ক বা ব্যাগ ব্যবহার না করায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে এ অভিযান চালানো হয়।

 

এসময় ৪ টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

সহকারী কমিশনার ভুমি নাসরিন সুলতানা নিপা জানান, পুলিশ ও আনসারের সহায়তায় পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লঙ্ঘনের দায়ে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

 

এই সময় মেসার্স মা কালী ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, খান ট্রেডার্স ও লিটন এন্টারপ্রাইজকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। কারণ এসব দোকানে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়ে থাকে। অভিযানকালে আদালতের কাছে বিষয়টি ধরা পড়ে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ