আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সীমান্তে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের তালমৌ দিঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুন সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বন বিভাগের মালিকানাধীন জমিতে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটায় বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো জিসানুল ইসলাম (২৯) ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল করিম (৪৮) কে অভিযুক্ত করা হয়।

 

নির্মাণাধীন জায়গাটি বন বিভাগের মালিকানাধীন তা সহকারী কমিশনার (ভূমি) জনাব ফারিস্তা করিম নিশ্চিত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস রেঞ্জ কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল কে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভূমি দখলের অপরাধে নিয়মিত মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ফারিস্তা করিম ।

এসময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সলসহ আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ