আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টপসয়েল কাটার অপরাধ : সাতকানিয়ায় ১জনের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা :
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগ (টপসয়েল)  কাটার অপরাধে ১জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের ভ্রাম্যামাণ আদালত।
রবিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে কলঘর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
কারাদণ্ড প্রাপ্ত আবদুল মান্নান (৩৯) কেঁওচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আটককৃতকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এইরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ