আজ : সোমবার ║ ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় প্রবাসী দিবসে জিয়াউদ্দিনকে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সিআইপি সম্মাননা

এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো ” ৩০ ডিসেম্বর ” তারিখকে ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসাবে পালন করা হলো। এর আগে গত ২০২২খ্রিস্টাব্দে ‘৩০ ডিসেম্বর’ কে জাতীয় প্রবাসী দিবস হিসেবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

 

৩০ ডিসেম্বর, শনিবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিআইপি (এনআরবি) সম্মাননা প্রদান করলেন মীরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন কে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান।

 

উল্লেখ্য, ২০ ডিসেম্বর, দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি সংযুক্ত আরব আমিরাতে জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার নাম ঘোষণা করেন।

 

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ও ফাতেমা বেগমের সন্তান। দুই বছরের জন্য নির্বাচিত সিআইপিদের সুবিধাগুলোর মধ্যে রয়েছে সরকারের দেওয়া পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশ, সংশ্লিষ্ট বিষয়ে সরকারী বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা, দেশে-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে অতিথি এবং বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।

 

এছাড়া সিআইপিরা বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ও স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাবেন। সিআইপিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রবাসী সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতোই সুযোগ-সুবিধাও পাবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ