আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

কাঠ পোড়ানো ও লাইসেন্স না থাকায় সাতকানিয়ায় ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা :

সাতকানিয়ায় ইটভাটায় কাঠ পোড়ানো ও ইট প্রস্তুতের লাইসেন্স না থাকার অপরাধে ইটভাটার মালিক এবং ম্যানেজারকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় দরবার (ডিবিএম) ব্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ইট তৈরিতে কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটার ম্যানেজার ছৈয়দ হোসাইন (৩৮) কে এক লক্ষ টাকা এবং ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় ইটভাটার মালিক মাহামুদুল হক (৪২) কে ১ লক্ষ টাকা করে দুজনকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ইট ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আওতায় ইট তৈরিতে কাঠ পোড়ানোর অপরাধে ইট ভাটার ম্যানেজার ছৈয়দ হোসাইনকে এক লক্ষ টাকা এবং ইট প্রস্তুতের লাইসেন্স না থাকায় ইটভাটার মালিক মাহামুদুল হককে ১ লক্ষ টাকা করে দুজনকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে পর্যায়ক্রমে উপজেলার সকল লাইসেন্স বিহীন ইটভাটা ও যেসব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে সেসকল ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ