আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে সফর, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় প্রচারণায় হামলা, আহত ১৫

সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম -১৫ আসনে নৌকার প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২২ ডিসেম্বর রাতে সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতি কাটাখালী ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
হামলায় আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা নদভীর  শ্যালক চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী (৫০), সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩৫), পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল (৫৫), যুবলীগ নেতা কচির আহমদ কায়সার (৪৫), সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আমিন (৩৭), মো. মিনহাজ উদ্দীন (৩০), জিহানুর রহমান চৌধুরী (৩০), কায়সার হামিদ অভি (৩৫), রফিজ আহমদ (৫০) ও আরিফুল ইসলাম (২৬)সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ও শ্যালক চরতি ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে চরতির কাটাখালী এলাকায় গণসংযোগসহ প্রচারণা চলাকালীন কিছু  দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে এসে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
নৌকা প্রার্থীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) এম এ মোতালেবের নির্দেশে স্থানীয় মেম্বার সাইফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়টি অস্বীকার করে সতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান বলেন, রিজিয়া রেজা ও চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীর ওপর বালির মহাল দখলসহ বিভিন্ন কারণে স্থানীয় লোকজন অনেক আগে থেকেই ক্ষুব্ধ হওয়ায় তারা জনরোষের শিকার হয়েছেন। আমরা সন্ত্রাসীর রাজনীতি করিনা। শান্তিতে বিশ্বাস করি এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, খবর পেয়েই রাতেই  সাতকানিয়া উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা ও ইউএনও মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ