আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। ১৩ মার্চ শুক্রবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, মেসবাহ উদ্দীন (২৭), মিজানুর রহমান (২৩), ইমান হোসেন (২৫) ও মোস্তফা কামাল।

শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ কাঞ্জর পাড়া এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা কারবারীকে আটক করে। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে গেছে আরও অন্তত ছয় জন ইয়াবা কারবারী। আটক চার জনসহ পলাতক ইয়াবা কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ