আজ : ║ ║║

জুলাই সনদ বাস্তবায়ন করে সরকারকে জনগণের পক্ষে অবস্থান নেয়ার আহবান -অধ্যাপক জাফর সাদেক

চন্দনাইশ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে মানুষ স্বৈরাচারের গুলির মুখে বুক পেতে দিয়েছিল। নির্বাচনের আগ পর্যন্ত মানুষ জুলাইকে ধারণ করে দেশকে পূনর্গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু গণভোটে গণরায় দেয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে কোন অগ্রগতি নেই। বরং সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই সনদ বাস্তবায়ন করে সরকারকে জনগণের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানাচ্ছি।

(৩১ জুলাই) জুমাবার, জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তিতে চন্দনাইশ উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমীর মাওলানা কুতুবউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

উপজেলা সেক্রেটারি আহসান সাদেক পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শূরা সদস্য মাওলানা আয়ূব আলী, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন, দোহাজারী পৌরসভা আমীর শহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আরম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আজ সময়ের দাবী। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ