আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা

দেশচিন্তা ডেস্ক: ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে।

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বুশেহর প্রদেশে, যেখানে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নিশ্চিত করেছে। তবে এতে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা বা হতাহতের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে খোজেনিস্তান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী আবদানের কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দরনগরী বান্দর আব্বাস এবং প্রখ্যাত কেশব, কিশ ও আবু মুসা দ্বীপে ভারি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিজিক শহরে কোনো আক্রমণ ঘটেনি বলে নিশ্চিত করেছেন।

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে কেশম দ্বীপের লোকালয়ে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং সেখানে তিনটি বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কোনো হতাহত হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিক কিশ দ্বীপে দুটি বড় ধরনের বিস্ফোরণের কথা তাসনিম জানালেও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দ্বীপের বিমানবন্দর ও ফেরি চলাচল পরিষেবা এখনো স্বাভাবিক এবং কার্যকর রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, কেশমে একটি আবাসিক ভবনে মার্কিন হামলার পর দুজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে আইআরআইবি বলেছে, কেশম শহরের চাহ-তাঙ্গো এলাকার ভবনটি শত্রুপক্ষের নিক্ষিপ্ত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য সমস্ত উপলব্ধ সম্পদ দিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন বাহিনী দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের আহভাজের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। শহরের অন্তত সাতটি স্থানে হামলা চালানো হয়েছে।

এছাড়াও খুজেস্তান প্রদেশের শাদেগান, আরভান্দকেনার এবং আবাদান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার পর তারা ইরানের বিরুদ্ধে কঠোর দফা হামলা সম্পন্ন করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, তাদের সরঞ্জাম দিয়ে ইরানে আইআরজিসির কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা।

সেন্টকম বলেছে, এই হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনী, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরান ও তার প্রক্সিদের সৃষ্ট হুমকি আরও হ্রাস করা।
সূত্র: আলজাজিরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ