
দেশচিন্তা ডেস্ক: গত ২৮ জুলাই মঙ্গলবার নগরীর নাছিরাবাদ হাউজিং সোসাইটিস্থ সার্ফ নাজমা ওনার্স এসোসিয়েশন এক সাধারণ সভা অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. দিদারুল কবিরের সভাপতিত্বে ভবনের কমিউনিটি হলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তরা বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, ভবনের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে ভবনের কর্মকর্তা, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি, আধৃনিক অগ্নিদ্বির্বাপক ব্যবস্থা স্থাপন এবং পার্কিং শৃঙ্খলার বিষয়ে ফ্ল্যাট মালিকগণ একমত পোষণ করেন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যাবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মহসিন উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চলনায় এতে বক্তব্য দেন অর্থ সম্পাদক অধ্যাপক মো. আবুল মানসুর ভূঁইয়া, এসোসিয়েশনের কর্মকর্তা সাবেক ব্যাংকার আলহাজ্ব মো. মোসাদ্দেক, আলহাজ্ব মো. আহসানুল কবির, সমাজহিতৈষী আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ, ডা. মোহাম্মদ রবিউল আলম, ব্যাংকার নিয়াজ মোহাম্মদ রাশেদ, মো. জাহেদুল আলম, মো. মোবাশ্বের রেজা, মো. শাহ নেওয়াজ, মো. আলম সিদ্দিকী, সাবেক বন বিভাগের কর্মকর্তা আলহাজ্ব মো. রেজাউল করিম, মুহাম্মদ ফায়জুল্লাহ শাহ, সংস্থার ম্যানেজার সমাজসেবী মো. নাছির উদ্দিনসহ এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
বক্তরা বলেন, “সকল ফ্ল্যাট মালিকদের সহযোগিতা নিয়ে আমরা এই আবাসনকে আরও নিরাপদ, পরিবেশবান্ধব এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হিসেবে গড়ে তুলবো।” সভা শেষে এসোসিয়েশনের সভাপতি উপস্থিত সকলের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



















