আজ :

টানা বর্ষণে পানিবন্দীদের মাঝে চকবাজার থানা জামায়াতের ফুডপ্যাক বিতরণ

দেশচিন্তা ডেস্ক: দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে হবে – মুহাম্মদ শাহজাহান
টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে চকবাজার এলাকায় পানিবন্দী পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান এবং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইলিয়াস।

ফুডপ্যাক বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, টানা বর্ষণে অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং জামায়াতে ইসলামীর অন্যতম সামাজিক দায়িত্ব। তিনি বলেন, মানবিক সংকট মোকাবিলায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার পাশে দাঁড়াতে হবে। জামায়াতে ইসলামী অতীতের ন্যায় ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। জামায়াতে ইসলামী জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পরে অতিথিবৃন্দ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুডপ্যাক বিতরণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ