আজ :

খামেনির প্রথম জানাজায় উপস্থিত দুই কোটি মানুষ

দেশচিন্তা ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেয়া হয়েছে। জানাজায় ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে গ্র্যান্ড মোসাল্লায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রায় দুই কোটি মানুষের সমাগমের কথা জানিয়ে ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্য মতে, ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তবে, শনিবার থেকে এ স্থানেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজার পর সোমবার (৬ জুলাই) তেহরানে এবং মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ