
দেশচিন্তা ডেস্ক: বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক , কলাম লেখক ও ব্যাংক নির্বাহী নাসের রহমানের নতুন গ্রন্থ “তিন্নির মিন্নির “গ্রন্থের প্রকাশনা উৎসব গত ৩০ শে জুন সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়| বিশিষ্ট শিশু সাহিত্যিক, কবি ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে বইয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক ড আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত,কবি শিশু সাহিত্যিক অরুণ শীল, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন|অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপক কুমার বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী,কবি জিন্নাহ চৌধুরী, শিশু সাহিত্যিক ˆসয়দুল খালেদুল আনোয়ার, লেখিকা মর্জিনা আকতার, ডাঃ প্রণব কুমার চৌধুরী, জিনাত সিকদার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, সংগঠক সাহাব উদ্দীন হাসান বাবু, গল্পাকার ইফতেখার মারুফ, সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ইকবাল হায়দার, বনানী শেখর রুদ্র, কবিতা আবৃত্তি ও পাঠ করেন গৌতম কানুনগো, সিমলা চৌধুরী| জীবনী পাঠ করেন বাচিকশিল্পী সৌভিক চৌধুরী, সোমা মূৎসুদ্দী| আনোয়ারা আলম বলেন কথাসাহিত্যিক ব্যাংকার নাসের রহমান একজন আপদমস্তক ব্যাংকার হলেও তিনি একজন বহুমাত্রিক সাহিত্যিক| তার সাহিত্য রচনায় জীবনবোধের যেমন নানাচিত্র ফুটে উঠে ঠিক অনুরুপ কল্পনার নানানরুপও দেখা যায়|প্রফেসর রীতা দত্ত বলেন নাসের রহমানের গল্পে জীবনের পরিমিতবোধ,বাস্তবতার নানা ইঙ্গিত, চলমান সময়ের বহুমাত্রিক অভিজ্ঞতার নির্যাস ফুটে উঠে| কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন বলেন নাসের রহমানের গল্পগ্রন্থগুলোতে বহুমাত্রিক ˆবচিত্র্যময়তার যেমন সন্ধান পাওয়া যায়| অপরদিকে তার গ্রন্থগুলো বেশিরভাগ পর্যবেক্ষণীয় অনুসন্ধানের বিষয়বস্তু ফুটে উঠে| শিশুসাহিত্যিক কবি অরুণ শীল বলেন একজন সফল ব্যাংক নির্বাহীর নাম নাসের রহমান| ব্যাংকিং জীবনের বহুমাত্রিক ব্যস্ততার মাঝেও তিনি একজন সফল কথাসাহিত্যিক| সমসাময়িক নানান বাস্তবতার কথা অত্যন্ত কলাকৌশলীয় আঙ্গিকে যেমন তুলে ধরতে সক্ষম ঠিক তেমন নাসের রহমান তার গল্পগ্রন্থগুলোতে সমাজের নির্মম, কঠিন, বাস্তবিক অনেক কাহিনী চমৎকারভাবে পাঠকের কাছে তুলে ধরতে সক্ষম হন| সভার সভাপতি শিশু সাহিত্যিক রাশেদ রউফ বলেন একজন সফল নির্বাহী নাসের রহমান প্রায় ৩০ টি গ্রন্থের সফল জনক| তাঁর প্রতিটি গ্রন্থই পাঠক হৃদয়কে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে| তার গ্রন্থগুলো বেশিরভাগ সমাজ বাস্তবতা, গভীর অনুসন্ধ্যান আর চমৎকার অনুভুবের সংমিশ্রণে গড়া| তিনি তাঁর জীবনের সব অভিজ্ঞতাগুলো তাঁর গ্রন্থের বহুমাত্রিকভাবে কাজে লাগাতে সক্ষম হয়েছেন|


















